গাইবান্ধায় ডিপ্লে¬ামা প্রকৌশলীদের সংবাদ সম্মেলন ও মতবিনিময়

আপডেট : ১০ জুন ২০১৩, ২২:১৯
ডিপ্লে¬ামা প্রকৌশলীদের বেতন বৈষম্য নিরসনসহ ২ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে গত রবিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের আহ্বায়ক সোহরাওয়ার্দী মণ্ডল, মো. সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম, জানে আলম সোহেল, মো. মীর আলম, লুত্ফর রহমান, মো. আব্দুস সালাম, মহসিন সরদার, মো. শরিফুজ্জামান, আব্দুল্লাহেল লাকী, সৈয়দ লুত্ফর রহমান, আব্দুল খালেক মণ্ডল, জাহাঙ্গীর কবির প্রমুখ বক্তব্য রাখেন।