সম্পত্তির লোভে মা’কে খুন

আপডেট : ১০ জুন ২০১৩, ২২:২০
কালিহাতীতে ছেলের হাতে মা খুন হয়েছেন। কোকডহড়া ইউনিয়নের বাড্ডা গ্রামে সকাল ৮টায় এই নারকীয় ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বাড্ডা গ্রামের মৃত ইউসুফ আলীর দ্বিতীয় পুত্র আইয়ুব আলী (৪৫) সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পারিবারিক কলহের জের ধরে মায়ের সাথে বিবাধে লিপ্ত হয়। এক সময় সে ধারাল দা নিয়ে মা আনোয়ারা বেগমের (৭২) গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলের আনোয়ারা বেগমের মৃত্যু ঘটে। কালিহাতী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মায়ের লাশ উদ্ধার করে। এসআই আকবর আলী লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা হয়েছে। আসামি আইয়ুব আলী ঘটনার পর আত্মগোপন করেছে।