শোক সংবাদ

আপডেট : ১০ জুন ২০১৩, ২২:৪৮
মোঃ শামসুল হক বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মৃধার পিতা মো. শামসুল হক (৮৬) গত শনিবার বার্ধক্যজনিত কারণে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনী ও আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। তাসলিমা আখতার রোজী দায়রা শরীফের পীর সাহেবের ভাতিজা সৈয়দ শাহ সেবগাতুল্লাহ আনুনবের স্ত্রী তাসলিমা আখতার রোজী ইটালীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। আজিমপুর দায়রা শরীফ খানকাহতে আজ বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হওয়ার পর দায়রা শরীফ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। গনজের আলী বিশ্বাস বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের ফুফা শ্বশুর ও ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের প্রভাষক শরিফুল ইসলাম লাভলুর বাবা ঝিনাইদহের হরিকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা গনজের আলী বিশ্বাস (৭৮) গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শাহ জাহাঙ্গীর কবির গাইবান্ধার বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক, অ্যাডভোকেট শাহ জাহাঙ্গীর কবির (৭৮) গত রবিবার রংপুরের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে পৌর এলাকায় গতকাল হরতাল প্রত্যাহার করা হয়। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার অ্যাডভোকেট শাহ্ আব্দুল হামিদের কনিষ্ঠ পুত্র শাহ্ জাহাঙ্গীর কবির গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুতে বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন। সুবোধ কুমার দাশ সাতকানিয়া মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সুবোধ কুমার দাশ (৫০) গত রবিবার স্কুল থেকে বাসায় ফিরে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার সাতকানিয়া আমিলাইশ ইউনিয়নের পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়।