শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ ও ছাত্রদলে সংঘর্ষ

আপডেট : ১০ জুন ২০১৩, ২২:৫৮
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে গতকাল সোমবার সংর্ঘষে পাঁচ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ইনস্টিটিউটের বিভিন্ন অফিস কক্ষের দরজা-জানালা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ছাত্রদলের তিন জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইনস্টিটিউটের কারিগরি বোর্ডের একটি পদে নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের কথা কাটাকাটি হয়। পরে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষ শুরু হয়। এসময় বিভিন্ন অফিসের দরজা-জানালা ভাংচুর করা হয়। এদিকে সংর্ঘষের খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনা স্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ ছাত্রদল সমর্থক তারিকুলসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়।