নেত্রকোনার মোহনগঞ্জে দূরপাল্লা ও স্থানীয় বাস মালিকদের দ্বন্দ্বে গত পাঁচ দিন ধরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে মোহনগঞ্জ-ময়মনসিংহ হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।
জানা গেছে, দূরপাল্লার বাসে স্থানীয় (লোকাল) যাত্রী তোলা নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত। এর প্রতিবাদে স্থানীয় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সোচ্চার হয়ে উঠলে গত বৃহস্পতিবার থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়।
