শকুনের দোয়ায় গরু মরেনি

আপডেট : ১০ জুন ২০১৩, ২৩:০০
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কথায় আছে শকুনের দোয়ায় গরু মরে না। গরু মরলে দেশের গরু সব শেষ হয়ে যেত। শকুনের দোয়ায় গরু মরেনি, তাই লতিফ ভাইয়ের গরু এখনও দুধ দিচ্ছে। গতকাল সোমবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় বিরোধী দলের সরকারবিরোধী প্রচারণা ও কর্মকাণ্ডের প্রতিবাদে মতিয়া চৌধুরী একথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ছয় বছর চার মাস ভোগ-বিলাসে কাটাইনি। ভোগ-বিলাসে কাটালে এডিবির আকার তিনগুণ হত না। বাজেট বড় হয়েছে বলে বিরোধী দলের সংসদ সদস্যদের সমালোচনার জবাবে মতিয়া চৌধুরী বলেন, যাদের আত্মা ছোট, তারা ছোটর দিকে যায়। আর যাদের আত্মা বড় তারা বড় চিন্তা-ভাবনা করবে। দেশে ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি হয়েছে। ৫০ লাখ টনের অধিক খাদ্য উত্পাদিত হয়েছে।