ইন্টারনেট সমস্যায় বেনাপোল দিয়ে আমদানি বন্ধ

আপডেট : ১০ জুন ২০১৩, ২৩:০৭
ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সমস্যার কারণে গতকাল সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি বন্ধ রয়েছে। বেনাপোল চেকপোষ্ট কার্গো শাখার সুপারিনটেনডেন্ট কামরুল হাসান জানিয়েছেন, পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সমস্যায় ভারতীয় কর্মকর্তারা শুল্কায়নের কাজ করতে পারছে না। সে কারণে ভারতীয় কোন ট্রাক আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে না। আমদানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের ভারতীয় অংশে আটকে রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব ট্রাকে রয়েছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ পচনশীল পণ্য। তবে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি হচ্ছে।