১২ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ২৯ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা:৩ ও ৫। শুভবার: বুধ ও বৃহস্পতিবার। শুভরত্ন: পান্না ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, মিশুক ও উচ্চাভিলাষী। পরিচিত-অপরিচিত সবাইকে আপনি সহজেই প্রভাবিত করেন। নেতৃত্ব ও সাংগঠনিক যোগ্যতা আছে আপনার। সংকটে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। কর্তৃত্বপরায়ণ হলেও আপনি ডিপ্লোম্যাসিতে বিশ্বাসী। আপনার বুদ্ধিদৃপ্ত মন সহজেই যে কোন বিষয় অনুধাবন করতে পারে। আপনি খ্যাতি ও সুনামের অধিকারী হলেও সহজে পরিতৃপ্ত হবেন না।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রাজনীতিক এন্থনি এডেন, বিজ্ঞানী অলিভার লজ, প্রেসিডেন্ট ডব্লিউ জর্জবুশ, ঐতিহাসিক আল উমারী ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ভাই-বোনদের কারো ব্যবহার অনুভিপ্রেত মনে হতে পারে। রাগ ও ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করুন। কেউ আপনাকে প্রতারিত বা বঞ্চিত করার চেষ্টা করবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। পরিশ্রমের তুলনায় প্রাপ্তি কম হবে। রোমান্টিক ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ স্বাভাবিকভাবে দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। হঠাত্ কোন সংবাদে বিচলিত বোধ করবেন। কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকরিস্থলে কোন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। প্রতিপক্ষ আপনার সবকিছুকে ভালো চোখে নাও দেখতে পারে। অপরের পরামর্শে বিভ্রান্ত না হলে ভালো করবেন। আর্থিক দিক ভালো যাবে না। বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধু বা আত্মীয়দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। কোনরকম দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। কাজকর্মে উত্সাহ বোধ করবেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কাজকর্মে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। প্রত্যাশা পূরণ হতে পারে। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। পদোন্নতি বা কাঙ্ক্ষিত বদলির সম্ভাবনা আছে। ভ্রমণ পরিহার করতে পারলে ভালো করবেন। জলপথ ভ্রমণ অশুভ ও দুর্যোগপূর্ণ হতে পারে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি সামগ্রিকভাবে আপনার জন্য শুভ-সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। চাকরিতে পদোন্নতি বা অন্য কোন সুযোগ পেতে পারেন। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। ব্যবহার দিয়েই মানুষের মন জয় করতে পারবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কোন বিশেষ কাজে আপনার পারদর্শিতায় অন্যরা আকর্ষণ বোধ করতে পারে। কোন কাজের সাফল্য আনন্দ দিতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শী হওয়ার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মা-বাবা কেউ অসুস্থ হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোন বেকার সন্তানের চাকরির সম্ভাবনা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ নতুন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিন। স্বামী-স্ত্রীর মনোমালিন্য দূর হবার সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। কোন আশা বা স্বপ্নপূরণ হতে পারে। চিকিত্সক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক যোগাযোগা ফলপ্রসূ হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে বিবেচনা করুন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ঝুঁকিপূর্ণ কোন সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। অকারণ ব্যয় পরিহার করুন। ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন।
