তোমাদের চিঠি পেলাম

আপডেট : ১১ জুন ২০১৩, ১৮:৪৬
মোহাম্মদ সায়েদ কবির সদস্য নম্বর: ৩১৫৯, দশম শ্রেণি পেকুয়া জি.এমসি ইনস্টিটিউশন, কক্সবাজার। তোমার পাঠানো কবিতায় লেখা শুভেচ্ছা পেয়েছি। অন্য চিঠিখানি ‘তোমাদের চিঠি থেকে’ বিভাগে ছাপার ইচ্ছে থাকলো। নিয়মিত আসর পড়তে হবে। মুহম্মদ আবদুল আলীম সদস্য নম্বর: ৯৭৭ তোমার চিঠি ও আসরকে নিয়ে কবিতাটি পেয়েছি। কবিতাটি খুব সুন্দর হয়েছে। কিন্তু ভাই, লেখাটি যে বডডো দেরিতে পেয়েছি। এটি আগামী জন্মদিনের জন্য রেখে দিলাম। মো. তারিকুল ইসলাম প্রিন্স সদস্য নম্বর: ২০৪২, কলাগাছিয়া, বামনা। কচি-কাঁচার আসরের জন্মদিন উপলক্ষে তোমার পাঠানো চিঠিখানি আন্তরিকতায় পরিপূর্ণ। ধাঁধা ও প্রবাদ পাঠাও না। শরীফা আক্তার বাঁশরী উত্তর যাত্রাবাড়ী, ঢাকা। তোমার পাঠানো বোশেখের মেলাকে নিয়ে লেখা ছড়াটি পেয়েছি। এটি মন্দ হয়নি। এখন তো জ্যোষ্ঠ মাস। এটি রেখে দিলাম।