প্রকাশ : ১১ জুন ২০১৩, ১৮:৪৮আপডেট : ১১ জুন ২০১৩, ১৮:৪৮
আমার কাছে সবাই ভালো
সবার মাঝেই আছে আলো
সবার বুকে আছে আশা
আছে আরো ভালোবাসা
ভালোবাসার গানে গানে
ছড়াক আলো সবার প্রাণে
হোক না কাছে কিংবা দূরে
শান্তি আসুক হূদয় পুরে
হূদয় জুড়ে থাকবে মায়া-
সবাই হবে সবার ‘ছায়া’।