উদ্ভা ব ন ডায়ালগ সিস্টেম!

আপডেট : ১১ জুন ২০১৩, ১৮:৫৭
শিক্ষার্থী এমনটি চাকরি জীবনের গুরুত্বপূর্ণ প্রয়োজনে প্রয়োজন ইংরেজি। ইংরেজি মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। অথচ দেশের স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা ইংরেজিতে যা শেখে তা দিয়ে ভবিষ্যত কর্মজীবনে কোন কাজে লাগাতে পারে না। বিষয়টি গবেষণা করে মো: আহসান হাবিব আবিস্কার করেছেন একটি পদ্ধতি। যার নাম দিয়েছেন ডায়ালগ সিস্টেম। আহসান হাবিব জানান, এই পদ্ধতির আয়ত্ব করে যে কেউ অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে। ইংরেজি বিষয়ের এই গবেষক জানান, গণিতের যেমন সূত্র আছে। এই সূত্র বুঝতে পারলে যে কোন কঠিন বিষয়ই সমাধান করা যায়। ইংরেজির ক্ষেত্রেও তেমনটি হয়। তিনি জানান, এ বিষয় সবাইকে ধারণা দেয়ার জন্য রাজধানীর সংসদ ভবন এলাকায় একটি প্রতিষ্ঠানও তৈরি করেছেন। এ বিষয়ে কথা হয় প্রতিভা রায়ের সাথে। যিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স করেছেন। তিনি বলেন, ইংরেজিতে কথা বলা শেখার জন্য ডায়ালগে এসেছিলাম। ইংরেজিতে দুর্বল সবাইকে আমি এই সিস্টেমের সঙ্গে পরিচিত হতে অনুরোধ করছি। সীমা, শিলু, লিসা। এই পদ্ধতি সম্পর্কে জানতে ওরা এসেছে মিরপুর সরকারি বাঙলা কলেজ থেকে। ওরা জানাল, এটা একটা ভালো পদ্ধতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রফিকুল বলেন, সকলের উচিত ইংরেজি ভালোভাবে জানা এবং বলা। ইংরেজি ভালো ভাবে কথা বলতে না পারলে আমাদের পিছিয়ে থাকতে হবে। মাহফুজা। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেকচারার। তিনিও ডায়ালগ থেকে সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন। তিনি জানান, অন্য দশ জনের মতো আমিও ইংরেজি বলার ক্ষেত্রে দুর্বল ছিলাম। তবে ডায়ালগে এসে সেটা কাটিয়ে উঠেছি। এখানে কঠিন ইংরেজিকে শেখানো হয় শিশুর মতো সহজ ভঙ্গিমায়। আরেক শিক্ষার্থী জানান, আমরা প্রায়ই ভুল করে থাকি। ইংরেজিতে কোন সুন্দর বেসিক না থাকতেই আমরা আইএলটিএস বা টোফেল করার উদ্যোগ নেই। কিন্তু তা ঠিক নয়। ডায়ালগ থেকে সুন্দর করে বেসিক অর্জন করে আইএলটিএস করার জন্য বড় প্রতিষ্ঠানে যাওয়া উচিত। মোশারফ হোসেন মিরন। সিভিল এভিয়েশন ওয়েলফেয়ার স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সেও বড়দের পাশাপাশি ডায়ালগ পদ্ধদিতে ইংরেজি শিখছে। সে জানায়, ডায়ালগের প্রতিটি ক্লাস থেকেই আমি বেশ লাভ পাচ্ছি। এই সিস্টেমে প্রাথমিক পর্যায় থেকে ইংরেজি শেখা সম্ভব। বাংলা ভাষাকে মাধ্যম ধরে ইংরেজি শেখার খুব সহজ কৌশল ডায়ালগ সিস্টেম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডায়ালগ সিস্টেমের প্রশংসা করে বলেন, এখানে ভর্তির আগে ইংরেজি শেখার জন্য আমি অন্য একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম। ভয়াবহভাবে প্রতারিত হয়েছি। তখন আমি একসঙ্গে তিনটি বাক্যও ইংরেজিতে বলতে পারতাম না। কিন্তু ডায়ালগে ভর্তির পর কোচিং সেন্টার সম্পর্কে আমার ধারনা পাল্টে গেল। এ বিষয়ে জানতে চাইলে ০১৭১১৮১২৬৩৩ নাম্বারে যোগাযোগ করতে পারেন।