স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
ক্যাম্পাস প্রতিবেদক
পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ ও বন মন্ত্রণালয়-এর পরিবেশ অধিদপ্তর জনসচেতনতামূলক র্যালী ও পরিবেশ মেলার আয়োজন করে। র্যালীতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরিবেশ বিজ্ঞান বিভাগ অংশগ্রহণ করে। র্যালীটি জাতীয় যাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ওসমানী মিলনায়তনে শেষ হয়। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কে. মউদুদ ইলাহীর তত্ত্বাবধানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল। এছাড়া অনুষ্ঠিতব্য পরিবেশ মেলায় স্টামফোর্ড-এর পরিবেশ বিজ্ঞান বিভাগ অংশগ্রহণ করবে।
===
ইবাইস ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
সম্প্রতি ইবাইস ইউনিভার্সিটির উদ্যোগে নিজস্ব অডিটোরিয়ামে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এ্যাসুরেন্স ডেভেলপমেন্টস লিঃ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গাউছ উদ্দিন খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য (ডেজিগনেট) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার হাসান ইমতিয়াজ চৌধুরীর সভাপতিত্বে এবং সি টি আর পরিচালক অধ্যাপক ড. সুজিত সাহার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
==
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নাজমুল হাসান অপু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সমপ্রতি বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোস্তফা হাসান। নবীন বরণ অনুষ্ঠানের শেষে সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
===
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ
ক্যাম্পাস প্রতিবেদক
সম্প্রতি আশা ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাপ্লায়িড সোসিওলজি বিভাগ বিশ্বপরিবেশ দিবস-২০১৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে পানি, বিদ্যুত্ ও গ্যাস-এর অপচয় রোধকল্পে প্রতীকী হস্তছাপ সংগ্রহ ও ‘পরিবেশ বিপর্যয়: কৃষক ও কৃষি ব্যবস্থাপনা’- আমাদের করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. ডালেম চন্দ্র বর্মণ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেবিনেট সচিব ও আশা’র সিনিয়র ডেপুটি প্রেসিডেন্ট এম. আব্দুল আজিজ। বক্তারা মানবসৃষ্ট পরিবেশ বিপর্যয় রোধ, বুড়িগঙ্গা দূষণ ও উপরিভাগের মাটি ইটভাটায় ব্যবহারের ফলে কৃষি উত্পাদনের নানাবিধ হুমকি তুলে ধরেন। সেমিনারে কৃষককে ভালোমানের বীজ সরবরাহ ও স্বল্প সময়ে উত্পাদনশীল কৃষি ফসলের উপর গুরুত্ব আরোপ করা হয়।
