শিল্পকলায় আজ ধীর আলী মিয়া ও সমর দাস সুরারোপিত সংগীতানুষ্ঠান ও আলোচনা পর্ব

আপডেট : ১১ জুন ২০১৩, ২০:১০
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আজ সন্ধ্যায় বরেণ্য সুরকার ধীর আলী মিয়া ও সমর দাস সুরারোপিত গান নিয়ে এক আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত আলোচনাপর্বে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী সুজেয় শ্যাম এবং একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা শেষে ধীর আলী মিয়া সুরারোপিত মনরে ভবের নাট্যশালায় ‘মানুষ চেনা দায়’ ও ‘কলসী কাখে ঘাটে যায় কোন রুপসী’ ২টি গান পরিবেশন করবেন শিল্পী মো. আবদুল জব্বার, ‘মায়া ডোরে বান্ধা পইরা’ ও ‘তোর এই প্রেম দরিয়াতে’ শিল্পী অনিমা মুক্তি গোমেজ, ‘নিশি রাত বাকা চাঁদ আকাশে’ ও ‘মনেতে লাগে এত রং’ শিল্পী সেলিনা আক্তার চুমকি, ‘বাসন্তী রং শাড়ী পড়ে কোন বধুঁয়া চলে যায়’ ও ‘থাকবো না আর এই আবেশে’ শিল্পী আবু বকর সিদ্দিক এবং সমর দাস সুরারোপিত ‘আমি তো আমার গল্প বলেছি’ ও ‘তন্দ্রা হারা নয়ন আমার শিল্পী’ শাকিলা সুরাইয়া, ‘তুমি সন্ধ্যা আকাশের তারার মত’ ও কাকন তাঁর বাজে রমঝুম শিল্পী ইউসুফ আলী খান, ‘ভেবো না গো মা তোমার ছেলেরা’ ও ‘ওরা এ দেশের সবুজ ধানের শীষে শিল্পী সস্তিকা পোদ্দার’ এবং ‘সবশেষে ক্রান্তি শিল্পী গোষ্ঠী নোঙর তোল তোল’ ও ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ ২টি সমবেত সংগীত পরিবেশন করবে।