দাউদকান্দিতে শিক্ষা বিষয়ক মতবিনিময়

আপডেট : ১১ জুন ২০১৩, ২১:০৫
গতকাল মঙ্গলবার দাউদকান্দির জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া এমপি। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শাহ আলম ভুঁইয়া, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহতাসিম বিল্লাহ স্বপন, অর্থনীতি বিভাগের প্রভাষক নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক কামাল হোসেন, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম দেলোয়ার হোসেন, জামালকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান ও দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব।