আদমদীঘিতে ছয় মাদক সেবীর জেল

আপডেট : ১১ জুন ২০১৩, ২১:০৮
সোমবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদমদীঘিতে মাদক সেবনের ও ছিনতাইয়ের দায়ে ৬ জনকে পৃথকভাবে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। পুলিশ জানায় মাদক সেবনের উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আব্দুল মান্নানের পুত্র মনোয়ার হোসেন সান্তাহার খাড়ির ব্রিজ এলাকার আব্দুস ছামাদের পুত্র আকতার হোসেনকে (২৭) ৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও ছাতনির পানলা গ্রামের শুকুর আলীর পুত্র হানিফ উদ্দিনকে (২৬) ২ হাজার টাকা জরিমানা ও ছিনতাইয়ের দায়ে নাটোর জেলার লালপুর উপজেলার ঘাট চিলান গ্রামের খোরশেদ শেখের পুত্র খোকন বাচ্চু মিয়ার পুত্র জাহিদ হাসান ও নাটোর সদর উপজেলার জঙ্গি গ্রামের আকুল হোসেনের পুত্র রমজান আলীকে ১ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।