দীঘিনালার বাবুছড়ার জারুলছড়িতে তিন গ্রামবাসী গত সোমবার গভীর রাতে অপহরণ হয়েছে বলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিড দীঘিনালা উপজেলা ইউনিটের সংগঠক কিশোর চাকমা জানিয়েছেন। অপহূতরা হলেন: জারুলছড়ি গ্রামের জিসান চাকমা (২৯), পিতা বুদ্ধধন চাকমা ও লাম্বাছড়া গ্রামের শান্তিপ্রিয় চাকমা (৩২), পিতা নয়ন কুমার চাকমা ও চগা চাকমা (৪২), পিতা কালেন্দ্র চাকমা। দীঘিনালার ওসি শাহাদাত হোসেন টিটো জানান- এ ব্যাপারে তিনি কোন অভিযোগ পাননি।
