চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১১ জুন ২০১৩, ২২:০০
একটি কিডনি নিয়ে জন্মগ্রহণ করেছিল ঝিনাইদহের মো: খালেদ মাহমুদ। সেই কিডনিটিও এখন নষ্ট হওয়ার পথে। খালেদকে চিকিত্সার জন্য জরুরি ভিত্তিতে ভারতে নিতে হবে। এজন্য প্রয়োজন বিশ লাখ টাকা। তার কৃষক বাবা মো: আশরাফুল আবেদিনের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ যোগাড় করা সম্ভব নয়। ছেলের চিকিত্সার্থে তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা : সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর-৩৪২০৯৫২৬। বিকাশ অ্যাকাউন্ট : ০১৭১২৯৬৫৬৫৬।