বিশেষজ্ঞগণ একটি চমত্কার গবেষণা রিপোর্ট দিয়েছেন এবং তাতে বলা হয়েছে পুরুষের চেয়ে মহিলাদের স্মরণশক্তি বেশি। মহিলাগণ যে কোন ব্যক্তির সঙ্গে একবার দেখা হলে তাদের নাম, চেহারা মনে রাখতে পারেন দীর্ঘদিন। আর বেশিরভাগ পুরুষের চিত্র ঠিক বিপরীত। তারা সহজেই অতি চেনা মানুষকেও মনে রাখতে পারেন না অনেক সময়।
অনেক দিন পর কোন প্রিয় মুখের সঙ্গে দেখা হলে বলতে থাকেন কোথায় যেন আপনাকে দেখেছি। এমন একটি ব্যতিক্রমী গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে জার্নাল অব সাইকোলজিক্যাল মেডিসিনে।
মহিলাগণ কেন এত স্মরণশক্তি বান্ধব এমন একটি প্রশ্নের জবাব খুঁজতে যেয়ে কানাডার অন্টারিওর ম্যাক মাষ্টার বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞগণ আই ট্রাকিং টেকনোলজি ব্যবহার করেছেন। এতে দেখা যায় কোন নতুন মুখের সঙ্গে যখন মহিলাগণের প্রথম পরিচয় হয় তখন তারা গভীরভাবে অবলোকন করেন এবং বেশ সময় নেন। পক্ষান্তরে পুরুষেরা নতুন পরিচয় হওয়া ব্যক্তির ওপর দৃষ্টি রাখেন সামান্যই।
স্ট্যাডি অথার জেনিফার হেজ মনে করেন পুরাতন কোন বন্ধু বা প্রথম চেনা মুখকে কে মনে রাখতে পেরেছে বা মনে রাখতে পারেনি এটা কোন বড় ব্যাপার নয়। তারপরও দেখা যায় প্রতি ১০ জনে মহিলাগণ ৭ জনকে মনে রাখতে পারেন এবং পুরুষরা মনে রাখতে পারেন প্রতি ১০ জনে ৫ জন।
তবে মহিলাদের মনে রাখার ক্ষমতাকে মেধার সঙ্গে তুলনা করা যাবে না এমন অভিমত বিশেষজ্ঞদের।
লেখক : চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
