আজকের অনুষ্ঠান (বুধবার)

আপডেট : ১১ জুন ২০১৩, ২২:০৫
হিল উইমেন্স ফেডারেশনঃ কল্পনা চাকমা অপহরণের ১৭ বছর, ‘অপহরণ ঘটনার যথাযথ বিচার ও অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলোচনা সভা, সকাল ১০টায়, মুক্তিযুদ্ধ জাদুঘরে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামঃ বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে জাতীয় সেমিনার, সকাল ১০টায়, সিরডাপ মিলনায়তনে। বাংলা একাডেমীঃ কবি শহীদ কাদরীকে বাংলা একাডেমী পরিচালিত মাজহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১২ প্রধান, বিকাল ৪টায়, একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে। দৃক গ্যালারিঃ কল্পনা চাকমা অপহরণ দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৬টা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক)ঃ সালিস-নিষ্পত্তি বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান, দুপুর ২টায়, সোনারগাঁও হোটেল। ইউনিভার্সেল থিয়েটারঃ ‘মহাত্মা’ নাটকের ২০তম প্রদর্শনী, সন্ধ্যা ৭টায়, শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।