দশেদশ

আইরিন

আপডেট : ১২ জুন ২০১৩, ১৯:০৩
মেধা এবং সৌন্দর্যের সমন্বয় ঘটিয়ে মডেল ও অভিনেত্রী আইরিন মিডিয়া পাড়া বিচরণ করছেন সমান তালে। দর্শকদের মাঝে নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে তৈরি করেছেন। সাম্প্রতি চলচ্চিত্রে অভিনয়সহ ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার মা বাবা ২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  মানুষকে সহজেই হাসাতে পারি  খুব সহজেই সকলের সাথে মিশতে পারি ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  হঠাত্ রেগে যাই  বেশি কথা বলা মানুষকে এড়িয়ে চলি  টেনশনে পরলে ঠোঁট কামড়াই ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—  জাহিদ হাসান  ফজলুর রহমান বাবু  বিপাশা হায়াত  জয়া আহসান ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  অমিতাভ রেজা  মুস্তফা সরয়ার ফারুকী  গিয়াসউদ্দিন সেলিম  সালাহউদ্দীন লাভলু  করন জোহর ৬টি প্রিয় চলচ্চিত্র—  আগুনের পরশমণি  কেয়ামত থেকে কেয়ামত  গেরিলা  লা মিজারেবল  ব্ল্যাক  লাইফ অব পাই ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  কক্সবাজার  শিলং  সুইজারল্যান্ড  অস্ট্রেলিয়া  বান্দরবান  দুবাই  গোয়া ৮টি প্রিয় খাবার—  মায়ের হাতের খাবার  ভাত, ইলিশ ভাজা  ভর্তা  চা  শাক  গরুর মাংস  খিচুড়ি  স্যুপ ৯ জন পছন্দের লেখক—  হুমায়ূন আহমেদ  সুনীল গঙ্গোপাধ্যায়  নিমাই ভট্টাচার্য  রাবেয়া খাতুন  সেলিনা হোসেন  বিভূতিভূষণ বন্দোপাধ্যায়  রবীন্দ্রনাথ ঠাকুর  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়  জীবনানন্দ দাশ ১০টি প্রিয় নাটক—  সংশপ্তক  জুতার বাক্স  সকাল সন্ধ্যা রাত  রঙের মানুষ  কাছের মানুষ  আকাশ মেঘে ঢাকা  মোম বাসা  ভালোবাসার চতুষ্কোণ  মায়ানিগম  ৪২০