সেলিনা হোসেনের জন্ম ১৪ জুন ১৯৪৭, রাজশাহী শহরে। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রাম। বাবা এ কে মোশাররফ হোসেন এবং মা মরিয়মন্নেসা বকুল। সেলিনা হোসেনের কর্মজীবন শুরু হয় ১৯৭০ সালে বাংলা একাডেমীর গবেষণা সহকারী হিসেবে। তিনি ১৯৬৮ সালে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে চাকরি পাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন পত্রিকাতে উপসম্পাদকীয়তে নিয়মিত লিখতেন। প্রথম গল্পগ্রন্থ ‘উত্স থেকে নিরন্তর’ প্রকাশিত হয় ১৯৬৯ সালে। তার মোট উপন্যাসের সংখ্যা ২১টি, গল্প গ্রন্থ ৭টি এবং প্রবন্ধের গ্রন্থ ৪টি। উল্লেখ্যযোগ্য উপন্যাসগুলো হচ্ছে—‘কাঠকয়লার ছবি’, ‘ঘুমকাতুরে ঈশ্বর’, ‘লারা’, ‘ভূমি ও কুসুম’, ‘যাপিত জীবন’, ‘যমুনা নদীর মুশায়রা’ ইত্যাদি। ১৯৮০ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ১৯৮১ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৭ সালে কামাল মুশতারি স্মৃতি পুরস্কার ১৯৯৪ সালে ফিলিপস্ সাহিত্য পুরস্কার, ১৯৯৪ সালে অলক্তা সাহিত্য পুরস্কার, ২০১০ সালে রবীন্দ্রস্মৃতি পুরস্কার লাভ করেন। আজ এই গুণী মানুষটির জন্মদিন, আনন্দ বিনোদন-এর পক্ষ থেকে তার প্রতি জন্মদিনের শুভেচ্ছা রইল।
এ সপ্তাহে আরও যাদের জন্মদিন
১৪ জুন :কথা সাহিত্যিক সেলিনা হোসেন
১৫ জুন :লিটু আনাম, শাবানা, সুজানা
১৮ জুন :নাট্যজন ফেরদৌসি মজুমদার
১৯ জুন :অভিনয়শিল্পী দিলারা জামান
২১ জুন :কবি নির্মলেন্দু গুণ
