মন্তব্য

আপডেট : ১২ জুন ২০১৩, ১৯:১০
 ‘নিজের জীবনের গল্পের চরিত্রে অভিনয় করছি। অনেক ভালো লাগা আর আবেগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলেছি আমি। পরিচালক জামিম ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে চ্যালেঞ্জিং এই চরিত্রটিতে অভিনয় করার সুযোগ দিয়েছেন।’ মডেল ও অভিনেত্রী মিমো ‘চেনা পথ অচেনা গলি’ নাটকে নিজের বাস্তব জীবনের গল্পে অভিনয় প্রসঙ্গে বলেন।  ক্রিকেটে বেটিং অনেকটাই নিজের সাথে প্রতারণা করা। বেটিংয়ের শখ থাকতে পারে, কিন্তু এটি ব্যক্তি জীবন পর্যায়ে রাখাই ভালো। আর যারা এর সাথে জড়িত ছিলেন আমার মনে হয় না, তারা অর্থ অভাবে ভোগেন। নিছক শখের বশেই জাতীয় পর্যায়ে এত বড় ক্ষতি সাধন করেন। বলিউড সুপারস্টার শাহরুখ খান আইপিএল ফিক্সিং বিতর্কে প্রথমবারের মতো নিজের অনুভূতির কথা জানান।  ‘চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল। কিন্তু খুব ভয়ও পেতাম। কলেজে পড়তাম। তখন খুব ছোটও ছিলাম। এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমি মনে করি চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ সময়টি বেশ উত্তম। এখন ভালো গল্প ও চরিত্রের ছবিতে অভিনয়ের ডাক পেলে অভিনয়ের ইচ্ছা আছে আমার।’ মডেল ও অভিনেত্রী সোমা চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে বলেন।