রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১২ জুন ২০১৩, ১৯:১১
পিরোজপুর পিরোজপুরের কাউখালীতে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান। কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম পর্বেও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি, সংগীতাঞ্জলি, আলোচনাসভা। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক অমিতাভ বোস। অনুষ্ঠানে অধ্যক্ষ রতন কুমার ঘোষ, অধ্যাপক শংকর কুমার হালদার, প্রভাষক শাহজাদী রেবেকা সুলতানা চৈতী, রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনের ওপর আলোচনা করেন । দ্বিতীয় পর্বে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, সংগীতাঞ্জলি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুবোধ বেপারী ও প্রিয়াংকা ভট্টাচার্য।