ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জাপান দূতাবাসের যৌথ প্রযোজনায় ৮ জুন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে ‘একশ বস্তা চাল’। জাপানী লেখকের লেখা ও বাংলাদেশের নাট্য নির্দেশক গোলাম সারোয়ারের নির্দেশনায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘একশ বস্তা চাল’ মঞ্চস্থ হবার পূর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, জাপান দূতাবাসের ফাস্ট সেক্রেটারি লিউজি সুগে, নাট্য নির্দেশক গোলাম সারোয়ার। প্রায় দেড়শ বছর পূর্বে জাপানের সামুরাইদের জীবননির্ভর এ নাটকে শিক্ষা বিস্তারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের নাগরিকরা এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। তারা হচ্ছেন জুনায়েদ ইউসুফ, তাসমি তামান্না, শারমীন সংগীতা খানম, শামীমা আক্তার মুক্তা, নূরজামান রাজা, মো. রাফি, মো. তৌহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ (সেলো), গোলাম শাহরিয়ার রাব্বি (শিক্তু), শাহাদাত হোসেন, আবুল কালাম আজাদ (সেতু), আব্দুল কাইয়ূম ভূইয়া, সুকর্ন, রমীম রাইহান, ফয়েজ জহির, গোলাম শফিক, খুশেদ আলম, ফাহিম ইবনে হুসাইন, সুবাসিশ দত্ত (তনময়), রাশেদুল আলম অপু, তারক নাথ, হাফিজ আল আসাদ প্রমুখ।
