মির্জাপুরে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট : ১২ জুন ২০১৩, ১৯:১৩
টাঙ্গাইলের মির্জাপুরে নারী জাগরণের অন্যতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রী ও আবাসিক পুরস্কার বিতরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত ৬ জুন ভারতেশ্বরী হোমসের সবুজ চত্বরের প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি (পিপিএম) মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোহাম্মদ আনিছুর রহমান মিঞা। ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রফেসর মনিকা দেবী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমুদিনী কল্যাণ সংস্থার শিক্ষা উপদেষ্টা ও ২১শে পদক প্রাপ্ত প্রতিভা মুত্সুদ্দি, প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ আনিছুর রহমান মিঞা প্রমুখ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী বেগম শামীম আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুত্ফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সালেহ্ মো. মহিউদ্দিন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো. জহিরুল ইসলাম, উপ-পরিচালক ( স্থানীয় সরকার ) গৌতম চন্দ্র পাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল কবির, কুমুদিনী হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, ভারতেশ্বরী হোমসের উপাধক্ষ্য গোলাম কিবরিয়া, সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা প্রমুখ। অতিথিবৃন্দ ভারতেশ্বরী হোমসের ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের পূর্বে হোমসের ছাত্রীরা অতিথিদের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। হোমসের ছাত্রী ও শিল্পীদের সাংস্কৃতিক চর্চা দেখে অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দ মুগ্ধ হয়েছেন বলে তারা জানিয়েছেন।