হঠাত্ লোকসানের মুখে পড়া এক মাল্টিন্যাশনাল কোম্পানি কর্মচারীদের বার্ষিক বোনাসের বাজেট বাঁচাতে একটা নোটিশ টাঙাল—
আপনি যদি দামি কাপড় পরে অফিসে আসেন, তাহলে আমরা বুঝব আপনি খুবই সচ্ছল, বোনাসের এই সামান্য কটা টাকা না হলেও আপনার চলবে।
আপনি যদি আজেবাজে কাপড় পরে অফিসে আসেন, তাহলে আমরা বুঝব, আপনি ফালতু খরচ করেন। তাই বার্ষিক বোনাসের টাকা আপনাকে দেওয়া হবে না। কেননা আপনি সেটাও উড়িয়ে দেবেন।
আপনি যদি একদম ঠিকঠাক কাপড় পরে অফিসে আসেন, সে ক্ষেত্রে আমরা বুঝব, আপনি বেশ ভালোই আছেন। তাহলে বোনাসের টাকা নিয়ে করবেনটা কী শুনি?
রাতে বিছানায় শুয়ে দুই সৈনিকের মধ্যে কথা হচ্ছে।
প্রথম সৈনিক :তুমি কি আকাশের তারাগুলো দেখতে পাচ্ছ? তারাগুলো তোমাকে কী মনে করিয়ে দিচ্ছে, বলো তো?
দ্বিতীয় সৈনিক :তারাগুলো আমাকে আমার ছেলেবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। আরও মনে করিয়ে দিচ্ছে আমার স্ত্রীর কথা। বাড়িতে থাকলে হয়তো আমরা দুজন একসঙ্গে তারা দেখতাম। আর তোমাকে? তোমাকে কী মনে করিয়ে দিচ্ছে তারাগুলো?
প্রথম সৈনিক :মনে করিয়ে দিচ্ছে, আমাদের মাথার ওপর সম্ভবত একটা তাঁবু ছিল এবং কেউ সেটা চুরি করে নিয়ে গেছে!
তিন সৈনিক তাদের বীরত্বের কথা বর্ণনা করছে।
প্রথম সৈনিক :আমার হাতের নিশানা কত ভালো, জানো? আমি একবার এক যোদ্ধার সামনে পড়ে গিয়েছিলাম। আমার এক গুলিতেই তার হাতের রিভলবারটা উড়ে গেল।
দ্বিতীয় সৈনিক :আমার হাতের নিশানাও ভালো। আমিও এক যোদ্ধার মুখোমুখি হয়েছিলাম, আর আমার এক গুলিতেই তার মাথার টুপিটা উড়ে গিয়েছিল।
তৃতীয় সৈনিক :আমার নিশানাও অসাধারণ। আমিও এক যোদ্ধার মুখোমুখি হয়েছি, আর আমার এক গুলিতেই তার মাথার ওপর থেকে একঝাঁক পাখি উড়ে গেছে!
