মাছরাঙায় ফিফা কনফেডারেশন্স কাপ

আপডেট : ১২ জুন ২০১৩, ২০:৩০
আগামী ১৫ জুন ব্রাজিলে শুরু হতে যাচ্ছে ফিফা কনফেডারেশন্স কাপ। বিশ্ব চ্যাম্পিয়ন, বিভিন্ন মহাদেশের চ্যাম্পিয়ন এবং আয়োজক দেশসহ মোট ৮টি দেশ অংশগ্রহণ করছে এ প্রতিযোগিতায়। ১৫ জুন বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল বনাম জাপান ম্যাচের মধ্য দিয়েই শুরু হবে এই টুর্নামেন্ট। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।