ডিএসইতে সাড়ে ৭শ’ কোটি টাকার লেনদেন

আপডেট : ১২ জুন ২০১৩, ২০:৪৭
গত রবিবার দুই শেয়ারবাজারে বড় দর পতনের পর গত দুই দিন শেয়ারবাজারে চাঙ্গা ভাব বিরাজ করছে। একদিনের ব্যবধানে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। যা ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ৬৬ কোটি ৭৬ লাখ টাকা। যা সিএসইতে ৬৪ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। গতকাল ডিএসইতে মোট ২৮৬টি কোম্পানির ১৯ কোটি ৭২ লাখ ১১ হাজার ৫২৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে গতকাল মোট লেনদেনের পরিমাণ ৭৫২ কোটি ৩০ লাখ ১৯ হাজার ১০৬ টাকা। যা আগের দিনের চেয়ে ১০৭ কোটি ১২ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৪১০৩ দশমিক ৩৯ পয়েন্টে, সাধারণ মূল্যসূচক ১৮ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ৪৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএস-৩০ মূল্য সূচক ১.৫৯ পয়েন্ট কমে ১৫১২.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেনকৃত ২৮৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো: সামিট পূর্বাচল, বিএসসিসিএল, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, অরিয়ন ফার্মা, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, এ্যাক্টভ ফাইন, আমরা টেকনোলজি ও অলিম্পিক ইন্ডাঃ। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সিঙ্গার বিডি, সামিট পূর্বাচল, ঢাকা ডাইয়িং, ন্যাশনাল হাউজিং, ইস্টার্ন হাউজিং, এপেক্স এডালচি, এপেক্স ট্যানারী, ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ও স্ট্যান্ডার্ড ব্যাংক।দকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮০৬৯ পয়েন্টে। সিএসইতে মোট ২১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের।