এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সমপ্রতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এসএম আবু মহসিন পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক মোঃ আমিরুল ইসলাম অডিট কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এসএম আবু মহসিন ফুড এন্ড একোমোডেশন কোম্পানীর চেয়ারম্যান এবং ব্রাদার্স অক্সিজেন ও ব্রাদার্স ইস্পাত ইন্ড্রাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক এবং সেন্ট্রাল হসপিটালের পরিচালক। মোঃ আমিরুল ইসলাম তিনি চার্টার্ড একাউন্টেন্ট এবং কস্ট একাউন্টেন্ট। -প্রেস বিজ্ঞপ্তি
