তারা নির্বাচিত হলে দেশ মধ্যযুগে ফিরে যাবে

আপডেট : ১২ জুন ২০১৩, ২১:৫২
পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ১৮ দলীয় জোটের প্রার্থী হয়ে হেফাজতে ইসলামের হাত ধরে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন তারা নির্বাচিত হলে বাংলাদেশ মধ্যযুগে ফিরে যাবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘ঐতিহাসিক ৬ দফা দাবি, বাজেট-২০১৩, চার সিটি নির্বাচন ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ফয়েজ উদ্দীন মিয়া, বঙ্গবন্ধু একাডেমীর হুমায়ন কবির মিজি, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।