বৃহস্পতিবার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় : বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় শিক্ষা ব্যুরো ভবনে অনুষ্ঠান। ছায়ানট : ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিকাল সাড়ে ৫টায় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে দুইদিনব্যাপী সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন। অ্যাডর্ন পাবলিকেশন : গণগ্রন্থাগার অধিদপ্তরের সেমিনার হলে সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মজীবী নারী : ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সকাল ১০টায় ‘শ্রমিকের নিরাপত্তা ও শ্রম আইন’ শীর্ষ সেমিনার।
