প্রকাশিত খবর প্রসঙ্গে

আপডেট : ১২ জুন ২০১৩, ২২:৫৭
গত ৬ জুন দৈনিক ইত্তেফাক পত্রিকার ২০ পৃষ্ঠার ৩য় ও ৪র্থ কলামে প্রকাশিত ‘চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন আইনের অপপ্রয়োগ বাড়ছে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-২ স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট এম. এ নাসের চৌধুরী। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, চট্টগ্রাম অফিসে কর্মরত প্রতিবেদকের সাথে মোবাইলে আমার আলোচনা হয়েছে। আলোচনার সময় ওই প্রতিবেদক আমার নিকট জানতে চেয়েছে মামলা নিষ্পত্তির হার ও মামলা দায়েরের মাসিক হার কিরূপ? জবাবে আমি বলেছিলাম, আদালত ও আমার অফিস হতে একটি প্রতিবেদন প্রতি মাসে জেলা প্রশাসকের সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা হয়। কিন্তু আমার নামে উদ্ধৃত করে যে সংবাদ প্রকাশিত হয়েছে সে ধরনের কোন আলোচনা প্রতিবেদকের সঙ্গে হয়নি।