ফরমালিনযুক্ত ৪ হাজার কেজি আম ধ্বংস, ১২ লাখ টাকা জরিমানা

আপডেট : ১২ জুন ২০১৩, ২৩:০৪
ফরমালিন মেশানো আমে বাজার সয়লাব। গতকাল বুধবার রাজধানীর কাওরানবাজারে বিএসটিআই, র্যাব ও মত্স্য অধিদপ্তরের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে অভিযান চালিয়ে ৪ হাজার কেজি আম ধ্বংস ও ৬টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ টাকা জরিমানা করেছেন। প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স গ্রীন ফুড এজেন্সি, মেসার্স ঢাকা বাণিজ্যালয়, মেসার্স মজিবর এন্টারপ্রাইজ, মেসার্স তেজগাঁও ফার্ম (১), মেসার্স তেজগাঁও ফার্ম (২), মেসার্স সজীব এন্টারপ্রাইজ। এরমধ্যে মেসার্স সজীব এন্টারপ্রাইজ ছাড়া বাকি পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম আনোয়ার পাশার নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়।