ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউপিএ জোট ও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এনডিএ জোটের বাইরে তৃতীয় একটি রাজনৈতিক ফ্রন্ট গঠনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সারা দিয়েছেন আরো তিন মুখ্যমন্ত্রী। মমতা গতকাল বুধবার কথা বলেন ঊড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির সঙ্গে। মমতা বলেন, তিন মুখ্যমন্ত্রীই তৃতীয় ফ্রন্ট গঠনে আগ্রহ প্রকাশ দেখিয়েছেন। ভারতের আঞ্চলিক দল নিয়ে মমতা গত সোমবার ফেসবুকে তৃতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জাজান। গতকাল মমতার সঙ্গে দেখা করেন এনডিএর শরীক জনতা দলের (সংযুক্ত) সাধারণ সম্পাদক কে সি ত্যাগী। ত্যাগি বলেন, ইউপিএ ও এনডিএ দুটি জোটই ব্যর্থ হয়েছে। তার দল এনডিএ থেকে বেরিয়ে আসার কথা বলছে। খবর এনডিটিভির।
