সম্প্রতি জিপিএইচ ইস্পাত ও ক্রাউন সিমেন্টের যৌথ উদ্যোগে রাজেন্দ্রপুরে “টেকনিক্যাল কনফারেন্স অন ডিউরেবল কনক্রিট স্ট্রাকচারস” শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিঃ -এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব খবির উদ্দীন মোল্লা
চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শো-রুম ইয়াসিন মার্কেটিং কোম্পানী উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার
নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ১৪তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্সুরেন্সের চেয়ারম্যান এ.কে.এম. মনিরুল হক। সভায় ২০১২ সালে বিনিয়োগকারীদের জন্য ১৬% লভ্যাংশ (১০% নগদ লভ্যাংশ ও ৬% স্টক শেয়ার) ঘোষণা করা হয়
