প্রথম বন্ধু :জানিস, আমার স্ত্রী কাল রাতে স্বপ্ন দেখেছে এক কোটিপতির সঙ্গে তার বিয়ে হয়েছে।
দ্বিতীয় বন্ধু :রাতে স্বপ্ন দেখেছেন, হা-হা-হা।
প্রথম বন্ধু :ভারী অদ্ভুত তো, এতে হাসার কী হলো?
দ্বিতীয় বন্ধু :আমার স্ত্রী দিনের বেলায়ও সেই স্বপ্ন দেখে, বন্ধু।
কয়েক দিন থেকেই সান্তার শরীরটা বেশ খারাপ। এ কারণে তার চিকিত্সকের কাছে যাওয়ার কথা।
দুই দিন পর সান্তার বন্ধু বান্তা তাকে জিজ্ঞেস করল, ‘তোর না শরীর খারাপ। ডাক্তারের কাছে না গিয়ে বসে আছিস কেন? চল, আজকেই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব।’
‘না রে, আজ শরীরটা খুবই খারাপ। আমি উঠতেই পারব না। ভাবছি শরীরটা একটু সুস্থ হলে কাল একবার যাব।’ উত্তর দিল সান্তা।
আশি বছরের এক বৃদ্ধা ফার্মেসির এক দোকানদারকে জিজ্ঞেস করলেন, সত্যিই কি এই অষুধটা ঘুমের কাজ করে?
দোকানদার বললেন, কাজ করে না মানে, জাগাবার জন্য সঙ্গে একটা এলার্ম ঘড়িও আমরা দিয়ে দিই।
