কোন কাজের ফাঁকে আড্ডা বা কাজের কিছু খোশগল্প বোধ করি এমনই হয়। সম্প্রতি একটি চ্যানেলের রিয়েলিটি শোয়ের কাজেই শুটিং এর ফাঁকে তাদের এই অগোছালো এক্সপ্রেশন। নিজেদের ক্যারিয়ারের ক্ষেত্রে তিনজন তিন ভুবনের বাসিন্দা হলেও ব্যক্তিগত সম্পর্ক বেশ নিবিড়। আর সেই নিবিড় সম্পর্কের বাঁধনটা আরও শক্ত হয় একসাথে কাজ করলে। নোবেল, বাপ্পা মজুমদার ও মৌসুমীর এই কাজের ফাঁকে আড্ডা বা আড্ডার ফাঁকে কাজ সেইরকমই কিছু ইঙ্গিত দেয়।
