অনেকদিন পর নাচের মঞ্চে রিচি

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:২৬
অনেকদিন পর মঞ্চে ক্ল্যাসিক নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী রিচি সোলায়মান। সংসার আর সন্তানের দেখভালের জন্য বেশ কিছু পর্দার আড়ালে ছিলেন। এরপর ছোট পর্দায় বেশ কিছু কাজ করলেও বেশ মুটিয়ে যাওয়া রিচিকে তার অনেক ভক্তরায় চিনতে পারেননি। অবশেষে নিজের মতো করেই আবারও রিচি তার স্বরূপে ফিরেছেন। আজ আরটিভির আয়োজনে ‘বর্ষাবরণ ১৪২০’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। আরটিভির এই বর্ষাবরণ উপলক্ষে ভিন্নধর্মী এই আয়োজন প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আরটিভি সবসময় ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করে। সেই উদ্যোগ থেকেই এই অনুষ্ঠান। আমরা চেয়েছি দর্শকপ্রিয় তারকাদের দিয়ে ভিন্ন ভিন্ন কিছু পারফর্ম বের করে নিয়ে আসতে। পুরো অনুষ্ঠানটি ছুটির দিনে দর্শকদের অন্যতম উপহার হবে বলে আমার বিশ্বাস।’