এবার পরিচালনায় সোনম কাপুর

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:২৬
অনেক বড় বড় পরিচালক ও বড় বাজেটের ছবিতে অভিনয় করলেও সোনম কাপুর বলিউড বক্স অফিসে এখনও সফল কোনো জায়গা অর্জন করতে পারেননি। চেষ্টা করছেন নিয়মিতই, কিন্তু কোথায় যেন আটকে যাচ্ছে। তবে নতুন খবর হলো এবার চলচ্চিত্র পরিচালনা করবেন তিনি। নিজের অভিনয় ক্যারিয়ার শুরুর আগে ভারতের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালীর ‘ব্ল্যাক’ ছবিতে ২০০৫ সালে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন সোনম। তারপর আর পরিচালনায় কাজ করা হয়নি। বানসালীর ছবি দিয়েই বলিউডে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু তার। তবে এবার তিনি বললেন, ‘আজ না হোক, আগামী ১০ বছরের মধ্যে আমি অবশ্যই চলচ্চিত্র পরিচালনা করব।’