এ মাসের প্রথম সপ্তাহ থেকেই বলিউডে আলোচনার শীর্ষে জিয়া খানের আত্মহত্যা। এই ঘটনায় সুরজ পাঞ্চলির সঙ্গে জড়িয়ে পড়েন সালমান খানও। যাই হোক, তার সুইসাইড নোটে নতুন করে জানা যায়, জিয়া খানের অ্যাবোরশনের কথাও। এ বছরেরই শুরুর কোনো এক দিনে মুম্বাইস্থ এক হাসপাতালে অ্যাবোরশন করাতে হয় জিয়া খানকে। জানা যায়, এই অ্যাবোরশন করাতে বাধ্য করেছেন তারই প্রেমিক সুরজ পাঞ্চলি।
