আজ রাত ১২টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটক ‘আংশিক নয়, পুরো সত্যি’। এতে অভিনয় করেছেন সজল, তিশা, জেনি, সাব্বির আহমেদ প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে—
একমাত্র মেয়ে ইফসিতাকে নিয়ে আশরাফ রহমানের সংসার। আশরাফ সাহেবের শক্তি, আশা-ভরসা ও তার স্বপ্নের ধারক মেয়ে ইফসিতা। ইফসিতাও বাবাকে তার প্রেরণার উত্স করে সুন্দর ভবিষ্যতের জন্য তৈরি করেছিল নিজেকে। বাবার বন্ধুর ছেলে অপুর সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় তার। দিনগুলো যেন স্বপ্নের চেয়েও সুন্দর হয়ে কেটে যাচ্ছিল ওদের। হঠাত্ নিয়তির পরিবর্তনে পাল্টে যায় ওদের গোছানো জীবন। সামনে এসে দাঁড়ায় মারুফ নামে এক সন্ত্রাসী। এই মারুফের কারণে ইফসিতা ও তার পরিবারকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। ইফসিতাকে নানাভাবে উত্ত্যক্ত করত সে। বিয়ের জন্য তার প্রস্তাবে রাজি না হলে তুলে নিয়ে যাবার হুমকিও দেয়। এভাবেই এগিয়ে যায় নাটকটি।
