বাবা দিবসে আলী যাকের

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:২৭
বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব আলী যাকের আসছে বাবা দিবস উপলক্ষে ‘ওল্ড ডায়েরি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। এই নাটকে তার সন্তানের চরিত্রে অভিনয় করেছেন তারই ছেলে ইরেশ যাকের। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্। এতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও ড. ইনামুল হক। আগামীকাল বাবা দিবসে এনটিভিতে রাত ৯টা ১০ মিনিটে এটি প্রচার হবে। টম ক্রিয়েশন প্রোডাকশন হাউজ থেকে এটি নির্মাণ করা হয়েছে। নাটকটির মূল উপজীব্য হলো বাবা ছোটবেলা থেকে তার সন্তানদের সময় দিয়ে, ধৈর্য্য নিয়ে, ভালোবাসা দিয়ে বড় করেন, কিন্তু সেই সন্তানই যখন বড় হয়ে বাবার অভিভাবক হয়ে উঠে তখন সে তার বাবাকে যেভাবে ধৈর্য্য, ভালোবাসা, সময় নিয়ে কী যত্ন করে? এই পরিস্থিতিতে বাবা-সন্তানের সাথে সাবলীল ছিলেন অনেকটাই, যেই পরিস্থিতিতেই এখনকার ব্যস্ত সন্তানেরা কীভাবে রি-অ্যাক্ট করে। এটিই মূলত ভিডিও ফিকশনটির মূল উপজীব্য বা বিষয়বস্তু।