‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের উদ্যোগে মাল্টিমিডিয়া পাপেট থিয়েটারের পরিবেশনায় বিশিষ্ট পাপেট শিল্পী মুস্তাফা মনোয়ারের নির্দেশনায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী পাপেট থিয়েটার প্রদর্শনী। প্রদর্শনীতে উপস্থাপন করা হবে পাপেট নাটক ‘সাধের লাউ’, ‘আগাছা’, ‘বহুরূপী’, ‘ষাঁড়’ ও ‘কপি’ এবং ‘লিচু চোর’।
