বিশ্বজিত্ হত্যা মামলার সাক্ষ্য ২৭ জুন

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:৫৭
পুরান ঢাকার ব্যবসায়ী বিশ্বজিত্ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ জুন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ দিন ধার্য করেন। সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য তারিখে এ মামলার বাদী সুত্রাপুর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন আদালতে হাজির হলেও রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণের জন্য সময় আবেদন করেন। পিপি আবদুল্লাহ আবু জানান, মামলাটির বিচার কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না হওয়ায় সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করা হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। পলাতক রয়েছেন ১৩ জন।