হলমার্ক এমডির জামিন না-মঞ্জুর

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:৫৭
হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদের ঋণ কেলেংকারির ১টি মামলায় জামিন নাকচ করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক আবেদনগুলোর শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জামিন না-মঞ্জুর আদেশের বিরুদ্ধে এ আদালতে জামিনের আবেদন করা হয়। গত ৯ জুন একই আদালত তানভীর মাহমুদের স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিনের আবেদনও নাকচ করেন।