রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৩ জুন ২০১৩, ২২:৩১
ইলিয়াছ উদ্দিন কাঞ্চন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও মুক্তিযোদ্ধা ইলিয়াছ উদ্দিন কাঞ্চন (৬১) গত বুধবার কিশোরগঞ্জের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তারাকান্দি ঈদগাহ ময়দানে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চরটেকী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।