কামাল জিতলে যা করবেন

আপডেট : ১৩ জুন ২০১৩, ২৩:০০
নগর উন্নয়নে সমাজের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিয় করে বরিশাল মহানগরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা। সন্ত্রাসমুক্ত বরিশাল নগর গড়তে সার্বিক প্রচেষ্টা গ্রহণ করা হবে। বরিশালকে আধুনিক শিল্পনগরীতে পরিণত করা হবে। বরিশাল মহানগরীর বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বরিশালকে মাদকমুক্ত নগরীতে পরিণত করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্লান করে কর্মপদ্ধতি গ্রহণ করা হবে। শিশুদের বিনোদন ও মানসিক বিকাশে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। পার্সেন্টেজবিহীন উন্নয়ন কাজ সম্পাদনে সার্বিক কার্যক্রম সম্পন্ন করা। বরিশাল নগরীর খাল খনন কার্যক্রম সম্পন্ন করা। প্রয়োজনীয় বিদ্যুতায়নের ব্যবস্থা করা। ভোলার গ্যাস বরিশালে এনে নগরীকে একটি উন্নত শিল্পাঞ্চলে পরিণত করা। নগরীর বর্ধিত এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, পুল, কালভার্ট, বিদ্যুতায়ন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সকল প্রকার উন্নয়ন সাধন করা। বরিশাল নগরীর সার্বিক শোভাবর্ধন করে একটি তিলোত্তমা নগরীতে বরিশালকে পরিণত করা হবে। নারীদের কর্মসংস্থান ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর শিশু/বৃদ্ধ/যুবকদের বিনোদনের জন্য বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করা হবে। রিকশাচালকদের লাইসেন্স প্রদান করা হবে। নগর এলাকার জনগণের প্রদত্ত সকল প্রকার ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখা হবে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি করা হবে। মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উন্নয়ন সাধন করা। বস্তিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন, ছিন্নমূল ও নদী ভাঙ্গন কবলিত মানুষের পুনর্বাসন করা হবে। ফলদ ও বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে একটি সবুজ দৃষ্টিনন্দন নগরী হিসেবে বরিশালকে রূপান্তর করা হবে।