দশ বছরের শিশুকে দিয়ে গাড়ি চালানোয় দাদী গ্রেফতার

আপডেট : ১৩ জুন ২০১৩, ২৩:০৮
যুক্তরাষ্ট্রে দশ বছরের এক শিশুকে দিয়ে গাড়ি চালানোর ঘটনায় শিশুটির দাদী ও আরেক মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। শিশুটি একটি প্রধান মহাসড়কে বেপরোয়া ভাবে বিলাসবহুল এসইউভি গাড়ি চালাচ্ছিল। গত বুধবার গাড়িটি রাস্তা থেকে সরিয়ে গাড়ি থেকে দুইজনকে গ্রেফতার করে। খবর এপির। গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা মদ্যপ থাকায় শিশুটিকে দিয়ে গাড়ি চালাচ্ছিল। কিশোর অপরাধে সহযোগিতা করা ও লাইসেন্সবিহীন চালককে দিয়ে গাড়ি চালানোর জন্য তাদের নামে মামলা করা হয়। পরে শিশুটিকে ও ১৫ বছরের এক যাত্রীকে পরিবারের কাছে ফেরত দেয়া হয়। লুইসিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ টেলিফোন পেয়ে শিশুটির বেপরোয়া গাড়ি চালানো থামায় এবং দুইজনকে গ্রেফতার করে।