পঞ্চগড়ে গাছের চারা বিতরণ

আপডেট : ১৪ জুন ২০১৩, ১৯:৩৪
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পঞ্চগড়ে গাছের চারা বিতরণ করেছে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ। সম্প্রতি সংস্থার জেলা কার্যালয়ে ধাক্কামারা ইউনিয়ন ফেডারেশনের ১২০ জন সদস্যের মাঝে বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, ভাইস-চেয়ারম্যন আনোয়ার সাদাত সম্রাট, আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর কর্মসূচি সমন্বয়কারী জেবা আফরোজা, সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। কর্মসূচি সমন্বয়কারী জানান, এ সকল সদস্যকে এর আগেও বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ, সার ও কীটনাশক প্রদান করা হয়েছিল। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আরো গাছের চারা বিতরণ করা হবে।