জেলা পর্যায়ে উন্মুক্ত বাজেটের দাবিতে যশোরে মানববন্ধন

আপডেট : ১৪ জুন ২০১৩, ১৯:৩৭
জেলা পর্যায়ে উন্মুক্ত বাজেটের দাবিতে সম্প্রতি যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গণতান্ত্রিক বাজেট আন্দোলন যশোর জেলা কমিটির উদ্যোগে শহরের গাড়িখানা রোডে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রানে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি, অ্যাডভোকেট সালেহা বেগম, অ্যাডভোকেট আফরোজা বেগম, অ্যাডভোকেট সাদেকা খাতুন বিল, গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব শাহজাহান নান্নু, ওয়ার্ড কমিশনার এহসান উল্লাহ প্রমুখ। নেতৃবৃন্দ জেলাভিত্তিক উন্মুক্ত বাজেট প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন।